পোষাক কর্মীকে পালাক্রমে ধর্ষণ: প্রেমিকসহ আটক ৩

পোষাক কর্মীকে পালাক্রমে ধর্ষণ: প্রেমিকসহ আটক ৩

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

চট্টগ্রামের বন্দর থানাধীন আউটার রিং রোডে পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনায় কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতে পুলিশ তাদের পাঁচ দিন  রিমান্ড আবেদন করলে আদালত আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন বলে জানান বন্দর থানার ওসি নিজাম উদ্দিন। এর আগে সোমবার দিনভর অভিযান চালিয়ে কথিত প্রেমিক মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ বাদশা ও শাহীনকে গ্রেপ্তার করলেও জোবাইয়ের নামের অপর একজন পলাতক রয়েছে।

ওসি নিজাম উদ্দিন জানান, ‌‘গতকাল রবিবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে নাইট ডিউটি করার সময় টইল পুলিশ পোশাক কর্মীকে বিধ্বস্ত অবস্থায় পায়। সে পুলিশকে জানায়, তার সাথে আসামিদের মধ্যে শফিকুলের সর্ম্পক ছিল তার সাথে বিকেলে আউটার রিং রোডে ঘুরতে গিয়ে রাত হয়ে যায়। পরে প্রেমিকসহ অন্য তিনজন যোগ দেয়। এরপর জোর করে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তার দেয়া তথ্য মতে প্রেমিকসহ তিনজনকে  গ্রেপ্তার করা হয়। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করছে, তারা পূর্ব পরিচিত একজনের মাধ্যমে এই যুবতীকে টাকার বিনিময়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই শারীরিক সম্পর্ক করেছেন।

এ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

তথ্যসুত্রঃ দ-পূর্বকোণ/ইন্টারনেট

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *