ছাত্রলীগের সভাপতিসহ নিহত তিনজন রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায়

ছাত্রলীগের সভাপতিসহ নিহত তিনজন রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায়

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাজেক থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত হয়েছেন বলে জানা গেছে। রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কাঠালতলী এলাকায় একটি মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশারফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা।

প্রায় একই সময়ে কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হয়েছেন।

কোতয়ালি থানার উপ পুলিশ পরিদর্শক লিমন বোস জানান, দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শহরের দুর্ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। এখন নিহতদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

তথ্যসুত্রঃ কালের কন্ঠ/ইন্টারনেট

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *