সন্দ্বীপ সেনের হাট খালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ

সন্দ্বীপ সেনের হাট খালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

সন্দ্বীপ উপজেলার সেনের হাট মোড়ে খালের উপর অবৈধভাবে নির্মিত ৫ টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন
উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন। ৫টি দোকানঘর উচ্ছেদ করা হলেও এখনো অসংখ্য অবৈধ স্থাপনা সন্দ্বীপের আনাচে-কানাচে দখল করে রয়েছে।

উপজেলা বিভিন্ন খালের পাড়ের উপর নির্মিত দোকান দখল মুক্ত হলে এলাকায় ফিরে পাবে তার নতুন জীবন এমনটাই ধারনা করছেন এলাকাবাসি।

সন্দ্বীপের বিভিন্ন হাট বাজারে খালের পাড়ে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে অসংখ্য স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অনেক দিন ধরে সন্দ্বীপবাসী দাবি জানিয়ে আসলেও এতদিন উচ্ছেদ করা হয়নি এসব স্থাপনা।

জানাযায়, সন্দ্বীপে দিন দিন নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ার ফলে ‘নদীমাতৃক’ পরিচয়টি হারাতে বসেছে তেমনি ভূমি খেকো মানুষজনও অবৈধ ভাবে এসকল জায়গা দখল করে গড়ে তুলছেন দোকানকোঠা। এসকল ভূমি খেকো মানুষের সঙ্গে তাল মিলিয়ে সন্দ্বীপের বেশ কিছু প্রভাবশালীরা ব্যস্ত নদীর চর দখল করে তাতে অবৈধভাবে অট্টালিকা বানাতে। কেউবা আবার বানাচ্ছেন রান্না ঘর, কেউবা গরু ঘর, কেউ আবার টয়লেট, কেউ আবার দোকানকোঠা। সন্দ্বীপে গত ১০ বছরে নদী ও খাল বিলগুলো ভরাট হওয়ায় ফসল উৎপাদন যেমন হ্রাস পেয়েছে তেমনি ভাবে পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।

সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। এরজন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।

 

তথ্যসুত্রঃ চ্যানেল আই/ইন্টারনেট

Spread the love