কণার ইচ্ছেগুলো এবার চার কোটির ঘরে ঃ ইউটিউব

কণার ইচ্ছেগুলো এবার চার কোটির ঘরে ঃ ইউটিউব ভিউ

জাতীয় বাংলাদেশ বিনোদন

দৈনিক তাজা খবর

দিলশাদ নাহার কণার জন্য দুই-চার কোটির ঘটনা নতুন কিছু নয়! কারণ তার রেকর্ড বুকে ইতোমধ্যে পাঁচ আর সাত কোটির ঘটনাও আছে! হিসেবটি টাকার নয়, ভিউ-এর। ইউটিউব ভিউ।

কণার গাওয়া ‘দিল দিল’ এরমধ্যে অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও সিঙ্গেল বা আধুনিক গান।

কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি সম্প্রতি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।

চার কোটি ভিউ স্পর্শ করার বিষয়ে কণা বলেন, গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।

গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিলো কণারও।

তথ্যসুত্রঃ চ্যানেল আই/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *