বিক্ষোভের খবর প্রচার কারার কারনে থাইল্যান্ডে টিভি চ্যানেল বন্ধ

আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ রাজনীতি

সরকার ও রাজতন্ত্রবিরোধী খবর প্রচার করায় থাইল্যান্ডে একটি টিভি চ্যানেল বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ, সাংবিধান পরিবর্তন ও রাজতন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন।

দেশটির একটি আদালত বলেছেন, জরুরি অবস্থা লঙ্ঘনের অভিযোগে অনলাইন টিভি স্টেশন ভয়েস টিভি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার থাইল্যান্ডের ডিজিটাল মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বানোয়াট তথ্য প্রচার করায় ভয়েস টিভির বিরুদ্ধে কম্পিউটার ক্রাইম অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়। শুধু টিভি চ্যানেলই নয়, ইন্টারনেট সরবরাহকারীদের টেলিগ্রাম ব্লক করারও নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

 

ভয়েস টিভি ছাড়াও আরো তিনটি গণমাধ্যমের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আদালত। এছাড়া দ্য স্ট্যান্ডার্ড, দ্য রিপোর্টার্স, ভয়েস টিভি, প্রাচাতি ও ফ্রি ইয়ুথ মুভমেন্টের ফেসবুক পেজ বন্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের মধ্য-জুলাই থেকে চলমান বিক্ষোভে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ, সাংবিধান পরিবর্তন ও রাজতন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আসছেন।

যার নেতৃত্ব দিচ্ছেন তরুণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থাই সরকার জরুরি অবস্থা আরোপ করলেও বিক্ষোভকারী তা অমান্য করেই রাজপথে প্রায়ুথের পদত্যাগের স্লোগান দিচ্ছেন এবং ট্যাবু ভেঙে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন। তবে বিক্ষোভ ভণ্ডুল করতে জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে সরকার।

তথ্যসুত্রঃ বিপি/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *