প্রধানমন্ত্রীর বিশ্রাম প্রয়োজন: জাফরুল্লাহ

আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ রাজনীতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন দিলে প্রধানমন্ত্রীকে বিশ্রামে যেতে হবে। আমরা যদি প্রধানমন্ত্রীকে সুস্থ্ দেখতে চাইলে তাঁর এখন বিশ্রাম প্রয়োজন। তবে বিশ্রামেরও একটা পদ্ধতি হল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তাঁর নাম লিখিয়ে বিশ্রামে যেতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২০ অক্টেবর) এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক উপস্থিত ছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাফিয়ারা সব জায়গায় ছড়িয়ে পড়ায় আমাদের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত। এই মাফিয়া ছড়াতে ছড়াতে একদিন নিজের ঘরে আগুন দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমি ওনাকে সবসময় প্রশংসা করি। এই মাফিয়াদের বিরুদ্ধে এখনই কোনো কিছু না করলে হয়তো উনিও হয়তো এর থেকে রেহাই পাবেন না।

তিনি বলেন, মান্নার ওপর ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী, তারা নিশ্চই তাকে বলেছে। এই গোয়েন্দা বাহিনী তাঁর বিপদ ডেকে আনবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু তাহাজ্জুদ নামাজ পড়লেই হবে না। দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে আপনার পিতার একটু গুণ অর্জন করুন। খোদা আপনাকে হেদায়েত দান করুক।

তথ্যসুত্রঃ দআ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *