চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের ছোট বোন ফৌজিয়া সুলতানা টুম্পার ১২ তম মৃত্যুবার্ষিকী

Uncategorized বাংলাদেশ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক চট্রগ্রামঃঃ আজ ১৭ ই অক্টোবর চট্টলবীর এবি এম মহিউদ্দিন চৌধুরীর কন্যা এবং চট্টগ্রামের আশার প্রদীপ চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের ছোট বোন ফৌজিয়া সুলতানা টুম্পার ১২ তম মৃত্যুবার্ষিকী।
ফৌজিয়া সুলতানা টুম্পার এমন এক ঘরে জন্ম যে ঘর থেকে চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এর সূচনা। শৈশব হতে বাবাকে কাছে পায়নি। বাবা চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিল চট্টগ্রামে অধিকার আদায়ে জেল-জুলুম হুলিয়ায় আবদ্ধ। মেয়ে হিসেবে বুঝতেন বাবার সংগ্রাম মুখর জীবন। ভাগ্যর কি নির্মম পরিহাস মৃত্যুর পূর্ব মুহূর্তে পিতা মহিউদ্দিন চৌধুরী কারান্তরীন থাকায় পিতাকে দেখার শেষ ইচ্ছা ব্যাক্ত করে চিঠি দিয়েও দেখতে পারেনি। পিতা মহিউদ্দিন চৌধুরী চাইলে সেনা সমর্থিত সরকার কে মুচলেকা দিয়ে কন্যা কে দেখে আসতে পারতো।কিন্তু চট্টগ্রামের মানুষের অস্থিত্ব বিকিয়ে দিয়ে মহিউদ্দিন চৌধুরী আপোস করে নি।
দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আজকের এই দিনে।
আল্লাহ প্রিয় নেতা ও তার সন্তানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।

সুত্রঃ ইন্টারনেট

Spread the love