সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এলিজা শারমিন মুন্নি

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এলিজা শারমিন মুন্নি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এলিজা শারমিন মুন্নি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে সম্মুখ সারির কর্মী হিসেবে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে একাধিক মামলার আসামি হয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে দলের জন্য কাজ করে গেছেন।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলীয় ফোরাম তার ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করবেন।

এলিজা শারমিন মুন্নি বলেন, সুযোগ পেলে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এলিজা শারমিন মুন্নি

 

Please Share This Post in Your Social Media

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *