আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক :
আমি আপনাদেরই লোক, এই জনপদেরই সন্তান—এমন দৃঢ় প্রত্যয়ে মনপুরা উপজেলার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইসমাঈল জাবিউল্লাহ শরিফ (বাপ্পী)।
তিনি বলেন, “আমি সবসময় মনপুরার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে এই জনপদের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবো।”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনপুরা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাপ্পী বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক।”
উল্লেখ্য, তিনি সাবেক মহিলা এমপি রওশন আরা হেনার পুত্র এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি জিয়া আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় কর্মী ও সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সাথে নিবিড় যোগাযোগ ইতোমধ্যেই তাকে সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি দিয়েছে।
স্থানীয় জনগণের প্রত্যাশা, তরুণ ও উদ্যমী এই নেতা নির্বাচিত হলে মনপুরা উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “মনপুরাকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলায় পরিণত করতে আমি আপনাদের পাশে চাই।”