জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে নজরুল ইসলাম—পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যয়ে মাঠে

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর র্ডেস্ক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এগিয়ে আসছেন মোঃ নজরুল ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে সুপরিচিত একটি নাম হয়ে উঠেছেন।

মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চট্টগ্রাম মহানগরের একজন সক্রিয় সংগঠক হিসেবেও ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রথম সারির কর্মী হিসেবে কাজ করেছেন।

এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার কারণে তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, সৎ, ন্যায়পরায়ণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে নজরুল ইসলাম তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

২নং জালালাবাদ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। এলাকাবাসীর আশা, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রার্থী নজরুল ইসলাম বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি এই ওয়ার্ডে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে নজরুল ইসলাম—পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যয়ে মাঠে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *