সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের ৪র্থ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

পবিত্র রমজান উপলক্ষে সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের উদ্যোগে ৪র্থ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ রমজান) বিকেল ৪টায় চট্টগ্রামের হালিশহরস্থ তায়েফ রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার। পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা ফখরুল ইসলাম কাদেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক গবেষক ও মানবিক ব্যক্তিত্ব ড. আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সোনালী ব্যাংকের জিএম, গ্রীণ শিফা হাসপাতালের পরিচালক ও সন্দ্বীপ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটনের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আরমান যাইদ, ফৌজদারহাট স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক আবদুল কাইয়ুম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রামের সহ-সভাপতি শাহাদাত হোসেন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবেদুর রহমান, ফ্রান্স প্রবাসী খান সাহেব, মুছাপুর ইয়ুথ ফোরাম সন্দ্বীপের সাবেক ও বর্তমান সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন ভুইঁয়া ও আবদুল কাদেরসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মোবারক হোসেন ভুইঁয়া, সমাজসেবা সম্পাদক মো. রিয়াদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফ ও সাইফুল আজম ভুইঁয়া, মো. নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, মামুনুর রশীদ, মাজহারুল ইসলাম, রিয়াজ উদ্দিন সৌরভ, মাহমুদ হায়দার জীবন, মনোয়ার হোসেন, নাজনীন মুক্তি, মোহাম্মদ বাবুল, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আবু জাফর সাহেদ, তৈয়ব ভুইঁয়া, সোহরাব উদ্দিন সৌরভ, হুমায়ুন কবির, গোলাম রহমান কবির, শাফিম আলম, ফরিদ উদ্দিন, মনির উদ্দিন, আসিফুল হক, আদিফুল হক, এস এম কামরুল হাসান, সাবিত আহসান তাহসিন, হুজাইফা হাসান রাফি, গোলাম সারওয়ার, হাফেজ আজহারুল ইসলাম, আবদুল হালিম নাছিরসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনের প্রশংসা করেন এবং সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার জানান, আগামী জুন ২০২৬-এর মধ্যে পুরাতন সদস্যদের জন্য এক হাজার টাকায় আজীবন সদস্যপদ গ্রহণের বিশেষ সুযোগ থাকবে। জুলাই ২০২৬ থেকে সবার জন্য একই হারে আজীবন সদস্য ফি প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, আজীবন সদস্য ছাড়া কেউ সমিতির কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি কার্যকরী পরিষদের কোনো সদস্য পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বিনা নোটিশে বাতিল হবে।

সভায় উপস্থিত সদস্যরা এ প্রস্তাবের প্রতি সম্মতি জানান। পরে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের ৪র্থ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *