দৈনিক তাজা খবর, নিজস্ব প্রতিবেদক: নুর মোহাম্মদ
বৈষম্য আন্দোলনকারীদের হোটেল তল্লাশি নিয়ে ক্ষোভ: মানবতার লঙ্ঘন ও বাড়াবাড়ির অভিযোগ: দৈনিক তাজা খবর।
গতকাল দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা আবাসিক হোটেলে তল্লাশি চালিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এই কর্মকাণ্ডকে মানবতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং ছাত্রদের এমন আচরণকে অত্যন্ত বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, সাধারণ জনগণ দাবি করেছেন, ছাত্রদের এমন তল্লাশি কার্যক্রম ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার পরিপন্থী। প্রাইভেট রুমে প্রবেশের অধিকার না থাকলেও, ছাত্ররা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, যা উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনের প্রতি শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে।
আইনজীবীরা জোর দিয়ে বলছেন, এ ধরনের তল্লাশি শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। সাধারণ জনগণের নিরাপত্তা ও গোপনীয়তার অধিকার রক্ষা করতে এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
বৈষম্য আন্দোলনকারীদের হোটেল তল্লাশি নিয়ে ক্ষোভ: মানবতার লঙ্ঘন ও বাড়াবাড়ির অভিযোগঃ দৈনিক তাজা খবর।