দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
উত্তরায় অগ্নিকাণ্ডে ২ ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছেন: দৈনিক তাজা খবর।
ঢাকার উত্তরায় আজ ভোরে একটি টিনশেডের ঘরে আগুন লেগে দুই ভাইবোনসহ তিন কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (১৯), তার বোন রুমা আক্তার (১৭) ও চাচাতো বোন আফরিন (১৪)।
ভোর সোয়া ৪টার দিকে চন্ডালবুক মানিক বৃস্টি এলাকার কক্ষে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে।
উত্তরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ রাসেল জানান, আগুন ছড়িয়ে পড়ার আগে বা আগুন লাগার সময় দম বন্ধ হয়ে আগুন লেগে মারা যেতে পারে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
উত্তরায় অগ্নিকাণ্ডে ২ ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছেন: দৈনিক তাজা খবর।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ