দৈনিক তাজা খবর, আরিফুর ইসলাম চট্টগ্রাম :
একতা ফ্রন্ট ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণঃ দৈনিক তাজা খবর।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফ্রন্ট ঐক্য পরিষদ এর পক্ষ থেকে চ.সি.ক ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্ত বিবিরহাট, বশরমার্কেট এলাকায় পথচারীদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আজীবন সদস্য শামছুল হক চৌধুরী, শরিফ হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে মিঠু। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফ হোসেন টিটু, মোঃ ফাহিম উদ্দিন।
খাদ্য সমাগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান সায়েম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিঠুন দে এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ হাসমত আলী, আরমান ইসলাম, একতা ফ্রন্ট ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মোঃ রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোয়েব, প্রবাস কল্যাণ সম্পাদক মোঃ সাইদুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রনি, উপ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, দপ্তর সম্পাদক ইশতিয়াক হোসাইন মনি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন টিপু, প্রচার সম্পাদক বশির আহমেদ, উপ প্রচার সম্পাদক আবু সাইদ প্রমুখ।
আলোচনায় বক্তারা করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান।