কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভঃ দৈনিক তাজা খবর।

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভঃ দৈনিক তাজা খবর।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ রোববার (৬ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ, শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগ পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রলীগ ৬ ডিসেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দেয়া হয়।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (মহানগর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড) সারাদিন রাজপথে অবস্থান ও বিকেল ৩টায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খান নিখিল।

উল্লেখ্য, কুষ্টিয়া শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ আরটিভি অনলাইন/ইন্টারনেট

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *