ঢাকার খিলগাঁওয়ের মুরগিপট্টিতে আগুন নিয়ন্ত্রণে

ঢাকার খিলগাঁওয়ের মুরগিপট্টিতে আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ

দৈনিক তাজা খবর

রাজধানীর খিলগাঁও এলাকায় তালতলা মার্কেটের পেছনে মুরগিপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৪টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৪টা ২০মিনিটে মুরগির একটি পাইকারি দোকানে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল  এ তথ্য জানান।

ঘটনাস্থল থেকে জানা গেছে, ফায়ার সার্ভিস আগুন নেভাতে শুরু করার পর রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। পাশের বহুতল আবাসিক ভবনগুলো আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে। ঘটনাস্থলের উল্টো পাশেই ছিল মসজিদ ও মাদ্রাসা সবই রক্ষা পেয়েছে।  কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তথ্যসুত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *